জানা যায়, গাজোল ব্লকের গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর পল্লী এলাকায় কয়েকশো মিটার টালায় রাস্তা তৈরির করার কাজে হাত দেয় এক ঠিকাদার। উল্লেখ্য ওই এলাকার এই রাস্তাটি শুরু দিকে উচু। কিন্তু ধীরে ধীরে যত এগিয়ে যাওয়া যায় ততই নিচু হতে থাকে এই রাস্তা। এক কথায় রাস্তাটি শুরুর দিকে ঠিক থাকলেও নিচের দিকে একটু বর্ষা হলেই জল জমে যায়। ফলে বিস্তর আসুবিধার সম্মুখীন হন ওই এলাকায় বসবাসকারী মানুষজন। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এদিন এই রাস্তার কাজ করার জন্য ঠিকাদার ট্রাক্টর করে রাস্তার উচু এলাকায় ধুস ফেলতে শুরু করে। এর ফলে রাস্তার নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ উচু এলাকায় মাটি ফেলা হলে নিচু এলাকাগুলি আরও নিচু হয়ে পড়বে। আর এই কারনে এদিন উচু এলাকায় ফেলা ধুস তুলে নিতে যান স্থানীয়রা। এই নিয়েই শুরু হয় দুপক্ষের মধ্যে বিবাদ। বিবাদ চরমে উঠলে রাস্তার কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। তাদের একটাই দাবী পুরো রাস্তাটা সমান্তরাল করতে হবে।
মালদা